ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ ২ মাঘ ১৪৩২
চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব "রোবোলিউশন ১.০"
ইপসিতা জাহান সুমা, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 4 May, 2025, 6:51 PM

চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব

চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হতে যাচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব 'এম আই ই রোবোলিউশন ১.০' । বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ভিন্নধর্মী এই উৎসবটির। 

জানা যায় উৎসবে প্রযুক্তি, উদ্ভাবন, মেকাট্রনিক্স, রোবটিক্স, সফটওয়্যার ও ডিজাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এম আই ই রোবোলিউশন ১.০ এর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে টেকাথন যেটি দেশের প্রথম সরাসরি যন্ত্র এবং সফটওয়্যার এর সমন্বিত হ্যাকাথন । এছাড়াও আয়োজিত হবে ক্যাড প্রতিযোগিতা , রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, প্রজেক্ট শোকেজ ও দাবা প্রতিযোগিতাও। 

আগামী ৮-১০ ই মে তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে ৪১ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণ করবে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। 

এই উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ বলেন, "এই আয়োজনের মূল লক্ষ্য হলো, বাংলাদেশে প্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ তৈরি করা, তাদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং একটি মানসম্মত জাতীয় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয় বরং প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি অনুপ্রেরণার প্লাটফর্ম। এছাড়াও এই উৎসবে দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতি শিক্ষার্থীদের জ্ঞান ও অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে। আয়োজনে দেশের স্বনামধন্য কিছু শিল্প কারখানা থেকেও বিশেষজ্ঞ দল আসবে। তাদের নিয়ে আমরা সেমিনার এর আয়োজন করব এবং আমাদের লক্ষ্য থাকবে তাদের সাথে আমাদের বিভাগের একটি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। "

উল্লেখ্য, উৎসবটিতে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগিতার জন্য পুরস্কার হিসেবে থাকবে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এতে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকবে সিএস ল্যাব এবং অন্যান্য পৃষ্ঠপোষক হিসেবে থাকবে আইকোনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status