|
দেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচিত হয়েছে ঢাকা মোটর শোতে
নতুন সময় ডেস্ক
|
![]() দেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচিত হয়েছে ঢাকা মোটর শোতে এই উন্মোচনের মধ্য দিয়ে, এক্সপ্যান্ডার ক্লাসিকের পাশাপাশি এক্সপ্যান্ডার প্রিমিয়াম-এ থাকছে প্রিমিয়াম লেদার সিট, হুড এমব্লেম, রুফ রেইল এবং রেইন ভাইজর, ৩৬০° ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড প্লেয়াররের মতো উন্নত প্রযুক্তি ও আভিজাত্য। এর সাথে উন্মোচিত ভ্যারিয়েন্টের মাঝে কেন্দ্রবিন্দুতে ছিল এক্সপ্যান্ডার স্পোর্ট। বিশেষ সংস্করণের এই এক্সপ্যান্ডারে রয়েছে, ইন্টিগ্রেটেড বডি কিট, প্রিমিয়াম লেদার সিটসহ ৩৬০° ক্যামেরা সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা। যা যাত্রীদের জন্য আরও স্টাইলিশ, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই নতুন ভেরিয়েন্ট গুলোর মাধ্যমে বাংলাদেশের গাড়ি বাজারে মিতসুবিশি আরো এসেছে এক্সপ্যান্ডার ইকো ভেরিয়েন্ট, যা পরিবেশবান্ধব বা ইকো-ফ্রেন্ডলি, জ্বালানি-সাশ্রয়ী এবং এলপিজি ভার্সন, যা টেকসই পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রস্তুত। গ্রাহকরা এখনই প্রি-বুক করতে পারবেন সব গুলো ভ্যারিয়েন্ট। অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, র্যানকন এর জন্য এটি একটি বিশেষ মাইলফলক, কারণ আমরা বাংলাদেশের অটোমোটিভ শিল্পে এক নতুন যুগের সূচনা করছি। মিতসুবিশি এক্সপ্যান্ডারের পাশাপাশি আরও নতুন নতুন মডেলের গাড়ি স্থানীয়ভাবে অ্যাসেম্বলি করা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই নতুন পদক্ষেপের মাধ্যমে দেশের গাড়ির বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। র্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, মিতসুবিশি সবসময়ই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত এবং এর একটি বড় দিক হচ্ছে তার বিশ্বমানের প্রযুক্তি এবং নির্ভরতা। মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হচ্ছে, যা বাংলাদেশের গাড়ির বাজারে আরও এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। আমরা গ্রাহকদের জানাতে চাই, যে তারা এখনই ঢাকা মোটর শো ২০২৫ এবং আমাদের শোরুম থেকে আকর্ষণীয় মূল্যে প্রি-বুকিং করতে পারবেন। অটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অফ মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, বাংলাদেশে অ্যাসেম্বেল করা মিতসুবিশি এক্সপ্যান্ডার বিশেষভাবে আমাদের দেশের রাস্তাঘাট ও চালকদের ড্রাইভিং স্টাইলের সাথে মানানসই। আমরা সীমিত স্টকের জন্য প্রি- বুকিংয়ে মেলা উপলক্ষে মূল্যছাড় দিচ্ছি, যা গ্রাহকদের নিঃসন্দেহে ভালো লাগবে বলে আশা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
