ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
লাকসামে ছাত্র-জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Tuesday, 18 March, 2025, 3:41 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 March, 2025, 3:49 PM

লাকসামে ছাত্র-জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লাকসামে ছাত্র-জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ছাত্র-জনতা। ১৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় ঢাকা-কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর এলাকার বিভিন্ন সড়কে হয়ে লাকসাম পৌর অডিটোরিয়াম এর সামনে এসে জড়ো হয়।

ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৌর আহ্বায়ক মো. মাহফুজ আহম্মেদ মিনহাজ তার বক্তব্যে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শান্তিপ্রিয় লাকসামকে যারা কলংকিত করেছে সেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে লাকসামবাসীকে শান্ত করতে হবে। বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল হালিম রাফি, মূখপাত্র সায়রা সুলতানা কাকন, এনসিপি প্রতিনিধি আল মাহমুদ রাব্বি, ছাত্রদলের কলেজ সেক্রেটারি মোহাম্মদ ইমন হোসেন, জামায়াত নেতা আবু বকর জাহিদ প্রমূখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status