|
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও দেখেই মামলা, নিষেধাজ্ঞা ২১ ফেব্রুয়ারি থেকে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও দেখেই মামলা, নিষেধাজ্ঞা ২১ ফেব্রুয়ারি থেকে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান জানান, "যেসব যানবাহন ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলবে, তাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে মামলা করা হবে।" তিনি আরো বলেন, "যে কোনো গাড়ির বিরুদ্ধে গতিসীমা লঙ্ঘন করে তিনটি মামলা হলে, তা ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে।" এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়ির বিষয়ে পুলিশকে অবহিত করা হবে এবং ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করতে হবে। এক্সপ্রেসওয়ে নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, "২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে প্রধানত পাঁচটি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এই সমস্যা গুলো হচ্ছে—ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি ফুরিয়ে যাওয়া, বিমানবন্দর যাত্রী সেবা এবং দুর্ঘটনা।" তিনি আরও জানান, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়ে ব্যবহার করার সময় মোট ৯০টি গাড়ির ইঞ্জিন সমস্যা দেখা দিয়েছে, ৫১টি টায়ার পাংচারের ঘটনা ঘটেছে, ২০টি গাড়ি জ্বালানি শেষ হয়ে বন্ধ হয়ে গেছে এবং ১০টি দুর্ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে কয়েকটি দুর্ঘটনা এবং উদ্ধারকার্য পরিচালনার ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়। এ ব্যবস্থা চালু হলে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
