|
ধামরাই যুবলীগের নেতা নেত্রকোণায় গ্রেপ্তার
মোঃ মাহফুজুর রহমান মাসুম
|
![]() ধামরাই যুবলীগের নেতা নেত্রকোণায় গ্রেপ্তার আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার মোঃ কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে মোহনগঞ্জ থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা সনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আরও জানান, এখনো সেখানকার পুলিশ এসে পৌছায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
