|
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওন গ্রেপ্তার সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এর আগে হুমায়ূন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্রজনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন। মেহের আফরোজ শাওন একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
