ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 January, 2025, 8:46 PM

মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন “মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ জানুয়ারি’২৫ ইং সালের নতুন কমিটি গঠন করার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৬ই জানুয়ারি) বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জামাল এইচ আকন (আমার সংবাদ) এর সভাপতিত্বে ও সদস্য বেলাল জোমাদ্দার (দক্ষিণাঞ্চল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সদস্য জুলফিকার আমীন সোহেল (প্রতিদিনের সংবাদ), বেল্লাল হোসাইন বাবু (খবরপত্র), মোঃ রুম্মান হাওলাদার (ভোরের ডাক), রেজাউল ইসলাম (নতুন সময়), মোঃ আসাদুজ্জামান খান (আজকের দর্পণ) প্রমূখ।

সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ, ক্লাবকে আরও গতিশীল করতে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে না চলা সদস্যদের সদস্যপদ বাতিল এবং পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের যথার্থ মূল্যায়ন ও মর্যাদা দেয়ার ব্যাপারে প্রস্তাবসহ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সমালোচনা, ষড়যন্ত্র ও হয়রানির অপচেষ্টা করলে তা কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব জানান বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status