ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 December, 2024, 5:46 PM

যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত হলো ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ অ্যালায়েন্স এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এ অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ আর রাতের জমকালো নৈশভোজের উষ্ণতায় এ অনুষ্ঠানে এক বছর মেয়াদী প্রথম কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিতে নেতৃত্বে রয়েছেন—

সভাপতি: নয়া দিগন্তের হাসান শরীফ
সহ-সভাপতি: বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের কে এম জিয়াউল হক
সাধারণ সম্পাদক: ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল
সাংগঠনিক সম্পাদক: কালবেলার পলাশ মাহমুদ
সহ-সাংগঠনিক সম্পাদক: ইত্তেফাকের শরাফত হোসেন
অর্থ সম্পাদক: আমাদের সময়ের মঈন বকুল
অফিস সম্পাদক: দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ
নির্বাহী সদস্য: কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪ এর মানসুরা চামেলী

কমিটির সদস্য হিসেবে আছেন-দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস. এম. আমিনুর রহমান, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের একেএম ইমরানুল হক, দ্য নিউজ টোয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

এ অ্যালায়েন্স দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।  

সংগঠন থেকে জানানো হয়, শুধুমাত্র দেশের প্রথম শ্রেণির যে কোনো সংবাদ মাধ্যমের অনলাইন এবং ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধানরা এ সংগঠনের সদস্য হতে পারবেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status