ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
রাঙ্গাবালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি’ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মো.বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Thursday, 12 December, 2024, 11:47 PM
সর্বশেষ আপডেট: Friday, 13 December, 2024, 12:04 AM

রাঙ্গাবালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি’ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি’ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাব এ আয়োজন করেন। এতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী আহনাদ একাদশ এবং কাউখালী যুবসংঘ একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় কাউখালী যুবসংঘ একাদশ। আর রানার্সআপ হয় ফুলখালী আহনাদ একাদশ।  

খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন যুবসংঘ একাদশকে একটি ফ্রিজ এবং রানার্সআপ হিসেবে আহনাদ একাদশকে ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন, উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক প্রমুখ।  

এদিকে, ফুটবল খেলা শুরু হওয়ার আগে রাঙ্গাবালীতে একটি খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলায় কোন খেলার মাঠ না থাকায় এ কর্মসূচির আয়োজন করেন রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাব। এতে খেলায় অংশ নিতে আসা খেলোয়াড় এবং ওই ক্লাবের সদস্যরা অংশ নেন।##

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status