ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
কুড়িগ্রামের চিলমারীতে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকাসহ অভিযুক্ত চোর আল আমিন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 9 December, 2024, 7:42 PM

কুড়িগ্রামের চিলমারীতে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকাসহ অভিযুক্ত চোর আল আমিন গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকাসহ অভিযুক্ত চোর আল আমিন গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকাসহ অভিযুক্ত চোর উলিপুর উপজেলার সরদারপাড়া এলাকার ফুল বাবুর ছেলে আল আমিনকে(১৯) তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে চিলমারী থানার পুলিশ। গতকাল ৮ ডিসেম্বর রবিবার রাতে  চোরকে গ্রেফতার করা হয়। আজ ৯ ডিসেম্বর সোমবার চোরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায়
উপজেলার রানীগঞ্জ বাজারের একটি  দোকানের তালা ভেঙে দুটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা চুরি হয়। এঘটনায় গত রাতেই ভুক্তভোগী দোকানের মালিক মশিউর রহমান বাদি হয়ে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ ভিত্তিতে মামলা রুজু হলে চিলমারি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির মামলার ঘটনায় জড়িত ব্যক্তি উলিপুর থানায় অবস্থান করছে বলে নিশ্চিত হয়। এরপর উলিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে তার বাড়ি হতে চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার ও চুরি হওয়া টাকার মধ্যে ২৩ হাজার টাকা উদ্ধার করে।

ওসি নাজমুস সাকিব সজীব জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেপ্তার করে আজ সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status