ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 December, 2024, 7:32 PM

রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী

রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী

হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাম্বারের এক মুখপাত্র।

পিপলকে সেই মুখপাত্র বলেন,  গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ।

একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েই এখন জোর জল্পনা। কারণ তার দ্বিতীয় সন্তানের বাবা সম্পর্কে এখনো কোনো তথ্য জানাননি অ্যাম্বার বা তার টিম।

প্রসঙ্গত, হলিউডে বেশকিছু সিনেমায় অভিনয় করলেও অ্যাম্বার মূলত জনি ডেপের সঙ্গে তার তিক্ত বিচ্ছেদপর্বের জন্যেই বেশি আলোচিত হন। তাদের দাম্পত্যকলহ গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে সে প্রক্রিয়ার সময় যে ইমেজ সংকটে পড়েছিলেন এই অভিনেত্রী, তা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status