ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
উত্তরায় গরু ভর্তি ট্রাকে ডাকাতি, ধারালো অস্ত্রের আঘাতে দুজন জখম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 December, 2024, 3:29 PM

উত্তরায় গরু ভর্তি ট্রাকে ডাকাতি, ধারালো অস্ত্রের আঘাতে দুজন জখম

উত্তরায় গরু ভর্তি ট্রাকে ডাকাতি, ধারালো অস্ত্রের আঘাতে দুজন জখম

গতকাল ভোররাতে উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের ৪নং রোডের পশ্চিম মাথায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ঢাকা প্রবেশ মুখি জসিম উদ্দিন ফ্লাইওভারের উপরে দক্ষিনপ্রান্তে একটি গরুবর্তী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ঢাকার দলেরা দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি যোগে ৫জন অজ্ঞাতনামা ডাকাতদল ১১টি গরু ভর্তি একটি ২ টনি পিকআপ গাড়ির সামনে গতিরোধ করে দেশীয় অস্ত্র বড় চাপাতি ও রামদার ভয় দেখিয়ে গরুর বেপারীদের পথ রোধ করে। 

এ সময় ডাকাতদের গাড়িতে নিয়ে চাপাতি দ্বারা কোপ দিয়ে একজন বেপারীর বাম হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে। 

অপর একজন বেপারীর মাথায় আঘাত করে বেপারীদের সাথে থাকা প্রায় ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় । গরুর বেপারীদের ডাক চিৎকারে উক্ত এলাকায় মোবাইল-৯৬ ডিউটিতে নিয়োজিত এসআই সুবল চন্দ্র পাল সংগীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারের চেষ্টাকালে পুলিশকে লক্ষ্য করে  ডাকাতরা তাদের নিকট থাকা ইটের টুকরা দিয়ে এলোপাথারি ঢিল ছুড়তে ছুড়তে দৌড়ে পালাইয়া গেলেও তাৎক্ষনিকভাবে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় ডাকাতদের ব্যবহৃত একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি সহ চাপাতি, দা, রশি, ত্রিপাল, কালো ব্যাগ, ভাংগা ইটের টুকরা ০৯টি এবং বেপারীদের বিভিন্ন সাইজের ১১টি গরু,যাহার মূল্য কমপক্ষে ৯ লাখ টাকা। পুলিশ কিছু টাকা সহ ১টি পিকআর গাড়ি উদ্ধার করতে সক্ষম হন।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status