ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
সোনাসহ অভিনেত্রী আটক, জানা গেলো নতুন তথ্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 December, 2024, 10:21 AM

সোনাসহ অভিনেত্রী আটক, জানা গেলো নতুন তথ্য

সোনাসহ অভিনেত্রী আটক, জানা গেলো নতুন তথ্য

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো দুই যাত্রী হাতব্যাগে বহন করছিলেন।

অনামিকা জুথী একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। একসময় বিনোদন অঙ্গন থেকে সরে যান তিনি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে আটকের ঘটনাকে ভুল দাবি করে ওই অভিনেত্রী জানান, আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি।

অনামিকা জুথী বলেন, ‘আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু স্বর্ণ আমার সঙ্গে ছিল, সেগুলোর জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে, দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কীভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই। বিষয়টা আমার জন্য সম্মানহানিকর হলো।

বিমানবন্দর সূত্র জানায়, এ দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী এনএসআই ও শুল্ক গোয়েন্দারা তাদের একই বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টিমের কাছে হস্তান্তর করেছেন। বাজুসের তথ্য অনুসারে জব্দ করা স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status