|
এক বছর ধর্ষণের শিকার, লোমহর্ষক বর্ণনা দিলেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() এক বছর ধর্ষণের শিকার, লোমহর্ষক বর্ণনা দিলেন অভিনেত্রী অভিনেত্রী সৌম্যা ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই পরিচালক তার সঙ্গে যৌন দাসীর মতো আচরণ করত। যদিও ওই পরিচালকের নাম এখনই সংবাদমাধ্যমে ফাঁস করেননি অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে ওই যৌন হেনস্তার শিকার হয়েছেন। শুরুতে মেয়ে হিসেবে সৌম্যকে কাছে টানলেও পরে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, কেরালা সরকার যে বিশেষ পুলিশ টিম গঠন করেছে যৌন হেনস্থার মামলার তদন্তে, সেই দলের কাছেই পরিচালকের নাম ফাঁস করবেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে তিনটি মালায়ালাম ছবি এবং একটি তামিল ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। নির্যাতিতা জানান, তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কলেজের থিয়েটার গ্রুপে অভিনয়ের সূত্রে একটি তামিল ছবিতে কাজের সুযোগ আসে। তার বাড়ির খুব কাছেই ছিল অভিনেত্রী রেবতীর বাড়ি। তাই ছোট থেকেই অভিনয়ের জগতটা তার কাছে ছিল একটা ফ্যান্টাসি। স্বপ্নপূরণের হাতছানির পিছনে ছুটেছিলেন। সোজা অডিশন দিতে পৌঁছে যান ছবির জন্য। তিনি বলেন, ‘কোনও এক দিনের ঘটনা ওর স্ত্রী বাড়িতে নেই। আমায় বলল আমি নাকি ওর মেয়ে। এরপর কাছে টেনে নিয়ে চুমু খেল আমি স্থির হয়ে বসে ছিলাম। বন্ধুদের বলতে চাইছিলাম কিন্তু লজ্জায় বলতে পারিনি।’ এ অভিনেত্রী আরও বলেন, ‘এর পরেও আমি রোজ যেতাম তার কাছে, উনি তো আমার নাচের শিক্ষকও ছিলেন । আর সেই সুবাদে আমার শরীর নিয়ে নোংরামি তার অভ্যাসে পরিণত হয়। একটা পর্যায়ে আমায় জোর করতে থাকে। হ্যাঁ, সে আমায় ধর্ষণ করে। এক বছর ধরে এই কাজ চলতে থাকে। আমি তখন সদ্য কলেজে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
