ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
তৃপ্তির উত্থানে আড়ালে পড়ছেন কিয়ারা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2024, 8:43 PM

তৃপ্তির উত্থানে আড়ালে পড়ছেন কিয়ারা!

তৃপ্তির উত্থানে আড়ালে পড়ছেন কিয়ারা!

এক দশক আগে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছে কিয়ারা আদভানীর। কিন্তু এত বছরেও বক্স অফিস কিংবা দর্শকের মন, কোথাও তেমন সাড়া ফেলতে পারেনি কিয়ারা। তার পরে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ও ‘লাস্ট স্টোরিজ’। কিন্তু এখানেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি।


২০১৯ সালে ‘কবির সিং’ ছবিতে জুটি বাঁধেন শাহিদ কাপুরের সঙ্গে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে সাফল্য যেন হাত খুলে এসে ধরা দেয় কিয়ারাকে। ‘প্রীতি’ চরিত্রে তার অভিনয় জায়গা করে নেয় দর্শকমনে। রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’-এর তকমা পান বলি অভিনেত্রী। এর পরে ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’-সহ আরও কয়েকটি সফল ছবির সুযোগ আসে তার ঝুলিতে।

অন্য দিকে, গত বছর ‘অ্যানিমেল’ ছবির মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান নতুন মুখ তৃপ্তি দিমরি। ছবিতে তার সাহসী দৃশ্য, উষ্ণ আবেদন ঝড় তোলে পুরুষ হৃদয়ে। কিয়ারা থেকে ‘ন্যাশনাল ক্রাশ’-এর তকমা ছিনিয়ে নেন এক লহমায়। যদিও এর আগে ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-তে তার অভিনয় খানিক চর্চায় এলেও, তা ছিল ক্ষণস্থায়ী।

‘অ্যানিমেল’ ছবির রেশ কাটতে না কাটতেই ‘ব্যাড নিউজ’ ছবিতে তৃপ্তি জুটি বাঁধেন ভিকি কৌশলের সঙ্গে। ‘জনম’ গানে ভিকির সঙ্গে সাহসী দৃশ্য রীতিমতো ভাইরাল সোশ্যাল হ্যান্ডেলে। আরও কয়েকটি ছবি রয়েছে তার হাতে। এই সবের মধ্যে যে প্রশ্নটি উঁকি দিচ্ছে, তা হলো— তৃপ্তির সাহসী উত্থান কি কিয়ারার অস্তিত্ব কিছুটা হলেও ঝাপসা করে দিচ্ছে?

ধর্ম প্রোডাকশনের ‘গুড নিউজ’ ছবিতে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা। কিন্তু একই প্রযোজনা সংস্থার পরের ছবি ‘ব্যাড নিউজ’-এ কিয়ারার পরিবর্তে কাস্ট করা হয়েছে তৃপ্তিকে। এ ছাড়াও ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কিয়ারার দেখা মিলেছিল। কিন্তু ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি। পর পর ছবি হাতছাড়া হয়ে যাচ্ছে কিয়ারার। আর সেই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করছেন তৃপ্তি। বলিপাড়ায় গুঞ্জন, কিয়ারার পরিবর্তে তৃপ্তিই প্রথম পছন্দ হয়ে উঠছেন পরিচালক-প্রযোজকদের।

অনেকের ধারণা, তৃপ্তির সাহসী দৃশ্যে অভিনয়ের ভারে ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছেন কিয়ারা। যদিও কিয়ারার হাতেও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা রাম চরণ, জুনিয়র এনটিআর ও বলি তারকা হৃতিক রোশনের সঙ্গে এক পর্দায় দেখা মিলবে তার। ছবিতে কিয়ারার নতুন চমক কি তার পুরনো জায়গা ফিরিয়ে দেবে, না কি তৃপ্তিই আপাতত সেই জায়গা দখল করে থাকবেন? প্রশ্ন ঘুরছে বলিউডের বাতাসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status