|
গাজায় ভিমরূলের কামড়ে হাসপাতালে ১০ ইসরায়েলি সেনা
নতুন সময় ডেস্ক
|
![]() গাজায় ভিমরূলের কামড়ে হাসপাতালে ১০ ইসরায়েলি সেনা গত শুক্রবার (১০ মে) উপত্যকাটির দক্ষিণে নিরিম সীমান্তের কাছে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি সেনাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, অভিযান চালানোর সময় একটি ট্যাংক ভিমরূলের আবাসস্থলে আঘাত হানে। এসময় ক্ষুব্ধ হয়ে ভিমরূলের দল ইসরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে। তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে ১০ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
