ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
পাঁচ মাসেও মামলা আমলে নেয়নি পুলিশ, বাদির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 May, 2024, 12:05 PM

পাঁচ মাসেও মামলা আমলে নেয়নি পুলিশ, বাদির অভিযোগ

পাঁচ মাসেও মামলা আমলে নেয়নি পুলিশ, বাদির অভিযোগ

থানায় অভিযোগ দিয়ে পাঁচ মাস অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার কিংবা মামলা আমলে নেয়নি পুলিশ। শুক্রবার বাগমারার মুগাইপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তাতিপাড়া গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে বাদি রায়হান আলী। 

সংবাদ সম্মেলনে রায়হান আলী লিখিত বক্তব্যে দাবি করেন, মোহনপুরের তাতিপাড়া গ্রামের একটি জলাশয় ১০ বছরের জন্য তিনি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে বিরোধের জের ধরে জনৈক রেজাউল করিম ও সোহেল রানার নেতৃত্বে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক জলাশয়টি দখলের চেষ্টা করছে।

গত ৭ মে রেজাউল করিম ও সোহেল রানার নেতৃত্বে তাদের কয়েকজন ভাড়াটিয়া বাহিনী মৎস্য প্রজেক্টের পাহারাদার ও ম্যানেজারের উপর হামলা চালায়। হামলাকারিরা প্রজেক্টের ম্যানেজার শহীদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া গত ১৩ জানুয়ারী রাতে ওই জলাশয়ে বিষ ঢেলে দিয়ে প্রায় ছয় লাখ টাকার মাছ নিধন করা হয়। এই ঘটনায় পরের দিন ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও আজো কোনো আসামি গ্রেফতার কিংবা অভিযোগটি মামলা হিসাবে আমলে নেওয়া হয়নি। 

তবে এ বিষয়ে থানার ওসি হরিদাশ পাল বলেন, অভিযোগকারি বিষয়টি আপস মীমাংসা করে নেওয়া কথা বলে থানায় আর যোগাযোগ করেননি। এ কারণে অভিযোগটি মামলা হিসাবে আমলে নেওয়া হয়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status