ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
কর্ণফুলীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, জাহাজ চলাচল বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 May, 2024, 1:04 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 May, 2024, 2:30 PM

কর্ণফুলীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, জাহাজ চলাচল বন্ধ

কর্ণফুলীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, জাহাজ চলাচল বন্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে বিমানটি।


বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় উদ্ধার হয়েছেন বিমানের দুই পাইলট। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাহাজ চলাচল।

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status