ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা, সরাইলে জয়ী শের আলম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 May, 2024, 12:02 PM

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা, সরাইলে জয়ী শের আলম

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা, সরাইলে জয়ী শের আলম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম। তিনি (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

এদিকে নাসিরনগর উপজেলায় প্রথমবারের মত নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য (বিএনপি থেকে বহিষ্কৃত) ওমরাও খান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status