ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
কম সময়ে পুরো ভিডিও দেখতে ইউটিউবে আসছে নতুন চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2024, 2:08 PM

কম সময়ে পুরো ভিডিও দেখতে ইউটিউবে আসছে নতুন চমক

কম সময়ে পুরো ভিডিও দেখতে ইউটিউবে আসছে নতুন চমক

অবশেষে ইউটিউব তার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যে নতুন একটি এআই সুবিধা যুক্ত করতে যাচ্ছে। এর ফলে ইউটিউবের প্রিমিয়াম ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্য দেখার সুযোগ পাবে ‘জাম্প অ্যাহেড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে। ব্যবহারকারী নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় তৈরি আকারে বড় যেকোনো ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন। ফলে কম সময়ে পুরো ভিডিও দেখা যাবে। 


ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে বারবার ডাবল ট্যাপ করে ১০ সেকেন্ড বাড়িয়ে দেখার দিন চলে গেছে। এখন জাম্প অ্যাহেড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে  ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে উল্লেখযোগ্য দৃশ্য শনাক্ত করে ব্যবহারকারীদের দেখাবে ইউটিউব। এর ফলে বারবার ভিডিও স্কিপ না করে সহজেই উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারীরা।

জাম্প অ্যাহেড সুবিধা চালু হলে ইউটিউবে থাকা ভিডিওর নিচে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখা যাবে। তবে বাটনটিতে ক্লিক না করলে বর্তমানের মতোই পুরো ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। 

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা জাম্প অ্যাহেড সুবিধা ব্যবহার করতে পারবেন ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা চালু করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status