ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
তুফানের পোস্টার প্রকাশ, শাকিবকে রাফির অগ্রিম শুভেচ্ছা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 March, 2024, 6:11 PM

তুফানের পোস্টার প্রকাশ, শাকিবকে রাফির অগ্রিম শুভেচ্ছা

তুফানের পোস্টার প্রকাশ, শাকিবকে রাফির অগ্রিম শুভেচ্ছা

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির প্রথম সিনেমা তুফানের নতুন পোস্টার প্রকাশ পেলো। বুধবার বিকেলে রায়হান রাফি পোস্টারটি তার ফেসবুক আইডি থেকে প্রকাশ করে শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টারে সাদা কালো রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই পোস্টারে শাকিব খানকে দেখা গেছে মুখে সিগারেট নিয়ে অ্যাকশন মুডে চেয়ারে বসে আছেন। পাশেই রাখা এক বন্দুক।

বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করবে বিগ বাজেটের এ সিনেমাটি। এতে শাকিবের সঙ্গে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। 

এছাড়া শোনা যাচ্ছে চমক হিসেবে এ সিনেমার ভিলেন হবেন যিশু সেনগুপ্ত। তবে সিনেমাটির শুটিং কখন কবে কোথায় হবে সেসব কিছুই নিশ্চিত না। যদিও ঘোষণা এসেছে কোরবানি ঈদেই সারাদেশে ছবিটি মুক্তি দেবেন রাফি। সেভাবেই পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status