|
চাঁপাইনবাবগঞ্জে ডিবি'র পৃথক অভিযানে হেরোইন- ইয়াবাসহ গ্রেফতার-২
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ডিবি'র পৃথক অভিযানে হেরোইন- ইয়াবাসহ গ্রেফতার-২ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে, এতে বলা হয় জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান (পিপিএম সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে, গোপন সংবাদে ডিবি পুলিশের চৌকষ অফিসার এস.আই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২০ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার অন্তর্গত সালামপুরে জবদুল হকের বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫ গ্রাম হেরোইন, একটি পরিমাপক মিটার স্কেল ও হেরোইন বিক্রয়ের নগদ ১০ হাজার ২৯০ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। একইদিন অপর আরও এক অভিযানে ডিবি পুলিশের অফিসার এস.আই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটায় একই উপজেলার শাহাপাড়া বাজার এলাকা থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার সালামপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে জবদুল হক (৩৬) এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। পরে উভয় ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
