|
তিনদিনেও সন্ধান মেলেনি যমুনায় নিখোঁজ শ্রমিকের
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
|
![]() তিনদিনেও সন্ধান মেলেনি যমুনায় নিখোঁজ শ্রমিকের বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আকুব্বর কুষ্টিয়া জেলার খোকশা থানার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলী ছেলে। চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল চেষ্টা করেও ওই নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এর আগে বৃহস্পতিবার যমুনা নদীর জোতপাড়ায় বালুবাহী দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যায়। পরে অন্যরা যমুনার কিনারে ফিরলেও শ্রমিক আকুব্বরকে পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
